1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৭৫৪ Time View

শহিদুল ইসলাম ঃ
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও টুঙ্গিপাড়া সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আসাদুজ্জামান পিয়াল ও মহাসচিব মো. ছালজার রহমানের নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা সবাই ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও টুঙ্গিপাড়া সফর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম, ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান সহ কমিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিসিসি) হলরুমে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও টুঙ্গিপাড়া সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আসাদুজ্জামান পিয়ালের সভাপতিত্বে “মুজিববর্ষ” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টিসিসি’র অধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলাম।

পরে আলোচনা সভা শেষে গোপালগঞ্জ জজ আদালতের নাজির জাকির হোসেন উকিলকে সভাপতি ও গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ মুন্সীখানা শাখার প্রধান সহকারী শেখ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho