1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

ইজিবাইক চালক কবির সরদারের হত্যাকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৯৮ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের ভোজেরগাতী গ্রামে ইজিবাইক চালক কবির সরদারের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় ভোজেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রামবাসি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।ঘন্টাকালব্যাপী শতাধিক নারী-পুরুষ মানবন্ধনে অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশ গ্রহনকারী গ্রামবাসী কবির সরদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় ও বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া মানববন্ধনের সামনে নিহতের মা, স্ত্রী ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। মানববন্ধনে

ভোজেরগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস্কেন্দার সরদার ও কাজুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু দাউদ মোল্লা বলেন, গত ২ নভেম্বর রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে আসামীরা ভোজেরগাতী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণপার্শ্বে রাস্তার ওপর ইজিবাইক চালক কবির সরদারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। তারা কবির সরদারের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।

নিহত কবির সরদারের স্ত্রী লিমা বেগম বলেন, আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করার পর দু’টি শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। হত্যাকারিরা আমাদের গ্রাম ছাড়া করার জন্য হুমকি দিচ্ছে। আসামীরা গ্রেপ্তার না হলে আমাদেরকেও বড় কোন ক্ষতি করতে পারে বলে আমরা আশংকা করছি।স্বামী হত্যার ন্যায় বিচারের স্বার্থে তিনি হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ভোজেরগাতী গ্রামের ইজিবাইক চালক কবির সরদার (৪০)। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর গত ৪ নভেম্বর এ বিষয়ে ১০ জনকে আসামী করে নিহতের স্ত্রী লিমা বেগম গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ বলেন, পালিয়ে থাকার কারনে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho