1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৯৭ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান।

এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন সহ বিভিন্ন বয়সের সুবিধাভোগী প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে স্বাভাবিক চলাফেরায় অক্ষম পাঁচ প্রতিবন্ধীকে ৫টি হুইল চেয়ার এবং ৫ জন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে ৫টি স্মার্ট হোয়াইট কেইন (সাদা ছড়ি) তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho