1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “ রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসন -এর লক্ষ্যে মুকসুদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩১১ Time View

বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসন -এর লক্ষ্যে মুকসুদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার — বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসন -এর লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড় বাজারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস -এর যৌথ আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়। অবৈধভাবে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথ ঝুঁকিপূর্ণ বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।

এ সময় মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেবগাতুল্যাহ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন, রাঘদী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক আলোচনা সভা শেষে সম্প্রতি লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিহত মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের তিন ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ ১০ হাজার টাকার চেক প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho