1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৪১ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা অনুরোধ -১৯)) প্রতিযোগিতা -২০২১ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নানা রংবেরংয়ের বেলুন উড়িয়ে পুলিশ লাইন্সের মাঠে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা -২০২১ -এর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।

জেলার মুকসুদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সহ মোট পাঁচটি উপজেলার (৫টি বালক ও ৫টি বালিকা) কাবাডি খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলার ৫ থানার অফিসার্স ইনচার্জ ও তাদের প্রতিনিধিগণ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ কাবাডি ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সভাপতি গোপালগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যার এবং সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্যার। বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা সারাদেশের ন্যায় আজ গোপালগঞ্জেও এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তোমরা নিয়ম মেনে ভালো খেলে বিজয়ী শিরোপা অর্জন করবে সেই প্রত্যাশা রইলো।

প্রথম দিনের খেলায় সদর থানা বালক দল কোটালীপাড়া বালক দলকে হারিয়ে পয়েন্টে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে। অপর খেলায় মুকসুদপুর বালক দল টুঙ্গিপাড়া বালক দলকে হারিয়ে সেমিফাইনালে বাই কাশিয়ানী বালক দলের সাথে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর বালিকা দলের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৬ ডিসেম্বর পুলিশ লাইনের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলা একই ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho