1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখম

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪২ Time View

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখম

কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষক ফিরোজ মিয়াকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই কৃষকের ছেলে রহমত আলী মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি তৈয়াব মোল্লার সাথে ফিরোজ মিয়ার বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে ফিরোজ মিয়া শ্যালো মেশিন দিয়ে পাটক্ষেতে সেচ দিতে জমিতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তৈয়ব মোল্যা ও তার ছেলে আল আমিন এবং স্ত্রী, মেয়েসহ ৭-৮ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে জমিতে গিয়ে ফিরোজ মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে ফিরোজ মিয়ার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয় প্রধান অভিযুক্ত তৈয়াব মোল্লার সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

কাশিয়ানী থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho