1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৫২ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার সময়ে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন তাপসী রানী দূর্গা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার ডঃমুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম পান্নু,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা লায়লা সুলতানা। পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক ও দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ- সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যত্রুমের আওতায় শ্রেষ্ট জয়িতা মুকসুদপুর উপজেলার মধ্যে একমাত্র ভাবড়াশুড় ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল হালিম শেখের স্ত্রী রাবেয়া বেগমকে সম্মাননা ত্রুেস্ট প্রদান করা হয়েছে। এরপূর্বে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানব বন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho