1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের বধ্যভূমিতে জেলা প্রশাসন সহ সকল শ্রেণি-পেশার মানুষের বিনম্র শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস – ২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের বধ্যভূমিতে জেলা প্রশাসন সহ সকল শ্রেণি-পেশার মানুষ বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বধ্যভূমির স্মৃতিফলকের বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। পরে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম প্রদান করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,
পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলায় সকল সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক- পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বদরুদ্দোজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, মো. উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho