1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে শাজাহান খান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৯৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সার্কিট হাউজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য শাজাহান খান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. বুলবুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।

এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আকরাম শিকদার প্রমুখ।

প্রসঙ্গত গোপালগঞ্জে অনলাইন আবেদনকারী “ক” তালিকায় ৯৭ জন বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত যাচাই-বাছাই ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সনদ প্রাপ্ত ১৪ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের বিষয়ে যাচাই-বাছাই করতে তিনি ও জামুকার কর্মকর্তারা গোপালগঞ্জ আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho