1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

বই বিনিময় উৎসব ২০২১

  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১১৩৩ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ

এ পৃথিবী বইয়ের হোক এই শ্লোগান কে সামনে রেখে ‘বই বিনিময় উৎসব’ এর মতো ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেলো গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি এস জে উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে। ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “স্বপ্নপুর” সংগঠনের আয়োজনে স্বপ্নপুর সংগঠনের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও এইচ এম শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ সীমান, মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম শিমুল, আয়োজন সহযোগী অনলাইন বুকশপ পিয়ন এর সহ-প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান জয়।
বক্তব্য রেখে অনুষ্ঠান কে সমৃদ্ধ করেছেন -ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, তারেক মাসুদ ফাউন্ডেশেনর সদস্য সচিব সাঈদ মাসুদ, ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া, ‘পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, যুবিল্যান্ট ক্লাবের সভাপতি এবং উপস্থাপক মুস্তাফিজুর রহমান সেলিম, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক কবি লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহবুব হাসান বাবর, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিকুর রহমান রনি, কবি এজাজ হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম,মুকসুদপুর উপজেলা অনলাইন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবু, সমাজকর্মী লিটু সরদার, শিক্ষক ও কবি খায়রুল বাকি শরীফ, মেহবুবা হোসেন অন্তু এবং সংস্কৃতি কর্মী মোস্তাক খান। প্রায় দেড় শতাধিক বইপ্রেমী মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বই বিনিময় করেন এবং একটি করে বই স্বপ্নপুর এবং পিয়ন এর পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ করেন।
অনুষ্ঠানে মুকসুদপুরের বরেণ্য সংগীতজ্ঞ, সংগঠক জিল্লুর রহমান দুলাল এর আকস্মিক মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা আলোকিত মানুষ গড়তে বইয়ের গুরত্ব সম্পর্কে আলোচনা করেন।
স্বপ্নপুর মানবিক, নীতি-নৈতিকতা সম্পন্ন আলোকিত মানুষ গড়তে প্রতিষ্ঠার শুরু থেকেই মুকসুদপুরে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho