1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান -এর শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৬৫৬ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাং সেলিম উদ্দিন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বেলায়েত হোসাইন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান, চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ মইনুল হাসান, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, টুঙ্গিপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম সহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চেয়ারম্যান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho