1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে পুকুর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গাউজ দাড়িয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত গাউজ দাড়িয়া গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের আজিম দাড়িয়ার ছেলে।

পুলিশ জানায়, গাউজ দাড়িয়া মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন। সকালে খানারপাড় গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho