1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে ট্রাফিক শাখায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা বিতরণ

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৬ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স থেকে পাঠানো আধুনিক বডিওর্ন ক্যামেরা গোপালগঞ্জ জেলা পুলিশ বিভাগের ট্রাফিক সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের নিকটবর্তী ট্রাফিক বক্স সংলগ্ন রোডে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম নিজে উপস্থিত থেকে ট্রাফিক শাখায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা বিতরণ করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, ট্রাফিক সহ জেলা পুলিশের বিভিন্ন শাখার সদস্যবৃন্দ এবং জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গৃহীত এই আধুনিক পদক্ষেপ ট্রাফিক ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho