1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে বসন্তবরণ ও পাঠ উৎসব অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৮ Time View

কে এম সাইফুর রহমান,

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তবরণ ও পাঠ উৎসব -২০২২ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বসন্তবরণ ও পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. উসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. নাজমুন নাহার, প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে নজরুল পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বিভিন্ন ধরনের বইয়ের মোট ১৬টি স্টল বসে। স্টলগুলোতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বই দেখেন এবং লাইব্রেরীতে গিয়ে বই পড়েন।

পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সেখানে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন এবং বইয়ের স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে বসন্তবরণের সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho