1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুঃস্থদের মাঝে কম্বল ও ত্রাণ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৭ Time View

কে এম সাইফুর রহমান,

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন কতৃর্ক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০০ কম্বল ও ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়েছে।

উক্ত কর্মসূচী গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছিলো। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মোট ১৪টি ইউনিয়ন ও পৌরসভাতে দুঃস্থদের মাঝে ৭৬০টি কম্বল ও ৭২০ প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৪টি ইউনিয়নে অবশিষ্ট কম্বল ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ত্রাণ এর প্যাকেটে ছিলো ১.৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ৯ প্যাকেট স্যুপ, ৬ প্যাকেট হরলিক্স, ১টি লাক্স সাবান, ৪ প্যাকেট টয়লেট ক্লিনার, ৬টি মিনি প্যাকেট হুইল পাউডার, ৮টি মিনি প্যাকেট হ্যান্ডওয়াশ এবং ১৮টি মিনি প্যাক টুথপেস্ট।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জি -এর নির্দেশনায় উক্ত কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হচ্ছে। ত্রাণ ও কম্বল বিতরণ কর্মসূচীতে ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সহ যশোর সেনানিবাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এমন আন্তরিক সহায়তা এই অঞ্চলে বিশেষ প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho