1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব -এর শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৮ Time View

শহিদুল ইসলাম শহিদ / কেএম সাইফুল ইসলাম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম।

১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিস্থলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্টের পক্ষে গোপালগঞ্জ জেলা বিএনসিসি ক্যাডেটের একটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে করেন।

এ সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তর, সুন্দরবন রেজিমেন্ট, বিএনসিসি খুলনা -এর রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ, পিএসসি, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো. ইকবাল হোসেন, খুলনা বিএন ফ্লোটিলা এর কমান্ডার লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল (এক্স), পিসিজিএমএস, গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি বিএনসিসি’র প্লাটুন কমান্ডার আশিকুজ্জামান ভুইয়া, বিএনসিসি অফিসার ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho