1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

ভাষার মাসেই জমকালো আয়োজনে ‘ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৪ Time View

কে এম সাইফুর রহমান/শহিদুল ইসলাম শহিদ ঃ

দীর্ঘ প্রতীক্ষার পর ভাষার মাসেই অনাড়ম্বর প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে মোড়ক উন্মোচিত হয়েছে বিশিষ্ট গবেষক ও ঋদ্ধ লেখক হাবিবুর রহমান রচিত বাংলাদেশের বেদে জনগোষ্ঠীর নিজস্ব ভাষা বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা। বাংলা ভাষায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা নিয়ে এ ধরনের প্রয়াস দেশে এই প্রথম। ভাষার মাসে এই আনন্দটুকু সবার সাথে ভাগ করে নিতেই মূলতঃ এই প্রয়াস।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ উপলক্ষে একটি মনোজ্ঞ প্রকাশনা উৎসবের আয়োজন করে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

গ্রন্থটির উদ্বোধক ছিলেন বিশিষ্ট কথাসহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক, বিশিষ্ট কবি কামাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, কবি ও লেখক মিনার মনসুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

গ্রন্থটির ভাবনা ও প্রস্তাবনা উপস্থাপনায় ছিলেন, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
বেদে জনগোষ্ঠীদের ভাষায় লেখা বই “ঠার” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাবিবুর রহমান বললেন, ওদের (বেদে জনগোষ্ঠী) হিংসা করবেন না, ওরাও মানুষ। হাবিবুর রহমান তার বক্তব্যে আবার ও প্রমাণ করলেন তিনি কেন অনেকের চাইতে আলাদা।তিনি নিজে কাঁদলেন এবং সমবেত হাজার হাজার মানুষকে কাঁদালেন। তার বক্তব্যে তিনি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মমত্ববোধ, দায়িত্ব, দায়বদ্ধতা রয়েছে তা নতুন করে শিখিয়েছেন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ, সংগঠক ও নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেরি পাবলিকেশন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, কবি ও সাহিত্যিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সহ সুশীল সমাজের গণ্যমান্য-ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ঠার: প্রকশনা উৎসব উপলক্ষে বেদে জনগোষ্ঠীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও একুশে বইমেলায় পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের প্যাভিলিয়নে ঠার: স্টল ঘুরে দেখেন।

প্রসঙ্গত গ্রন্থটি একুশের বইমেলার বিভিন্ন স্টল সহ দেশের অভিজাত লাইব্রেরীতে পাওয়া যাবে বলে জানান প্রকাশনা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho