1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জ পৌর নির্বাচনে শেখ রকিবকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করলেন মেয়র প্রার্থী এম বদরুল আলম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৬৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র মেয়রপ্রার্থী, শেখ পরিবারের সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার স্নেহের চাচা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব হোসেনকে পূর্ণসমর্থন জানিয়ে গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর।

আজ বুধবার (২৫ মে) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে এম বদরুল আলম বদর বলেন, আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা আমার নেতা, আমি তার একনিষ্ঠ কর্মী। শেখ পরিবারের সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার স্নেহের চাচা শেখ রকিব হোসেন‌ নিজেই যখন গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে মেয়র পদে আমার প্রতিদ্বন্দ্বিতা করা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করছি না, তাছাড়া শেখ রকিব হোসেন মেয়র পদে নির্বাচিত হলে গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার মনোনয়ন পত্র আমি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে আমার কর্মী ও সমর্থকদেরকে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি। আমি কোন ব্যক্তি বা গোষ্ঠীর চাপে আমার মনোনয়ন প্রত্যাহার করছি না। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় মেয়র প্রার্থী এম বদরুল আলম বদরের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho