1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে পেইন ম্যানেজমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭৬৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গোপালগঞ্জ শাখার সহযোগিতায় জেলা পুলিশ লাইন্স-এ পুলিশ সদস্যদের পেইন ম্যানেজমেন্ট (বাত ব্যাথা, আঘাত জনিত ব্যাথা, স্ট্রোক জনিত ব্যাথা, স্পোর্টস ইনজুরি) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা ও চিকিৎসকের পরামর্শ মতে ফিজিওথেরাপির ম্যাধমে ব্যাথা নিরাময়ের এ উদ্যোগে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ সেবা গ্রহণ করেছে।

আজ শনিবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত মোট ২৫ জনকে ব্যাথা নিরাময়ের উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শে ফিজিও থেরাপি প্রদান করা হয়েছে। আধুনিক থেরাপি সরঞ্জামে সুসজ্জিত একটি মোবাইল হাসপাতালের মাধ্যমে জেলা পুলিশ লাইন্সে এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আবদুর রহমান সকালে পুলিশ লাইন্সে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গোপালগঞ্জ শাখার প্রধান আনিচুর রহমান ও তার টিমকে স্বাগত জানান। এর পর বিকাল ৩ টা পর্যন্ত মোট ২৫ জন রোগিকে সেবা প্রদান করা হয়। সেবা পেয়ে পুলিশ সদস্য ও তাদের পরিবার উপকৃত হওয়ায় তারা গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএমকে এমন উদ্যোগ গ্রহনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আবদুর রহমান জানান ডিউটি করতে গিয়ে অনেক সময় পুলিশ সদস্যরা আঘাত প্রাপ্ত হয়, মাঝেমধ্যে দূর্ঘটনায় পড়েও আঘাত প্রাপ্ত হয়, বয়স বাড়ার সাথে সাথে বাত ব্যাথা বৃদ্ধি পায়। এসব ব্যাথা নিরাময়ে ঔষধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপি ভালো কাজ করে। গোপালগঞ্জ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র একটি সরকারি প্রতিষ্ঠান। তারা এসব বিষয়ে কাজ করে। তাদের এ সহযোগিতার জন্যে আমরা পুলিশ পরিবার উপকৃত ও কৃতজ্ঞ। ভবিষ্যতে এ ধরনের আরো ক্যাম্পেইন পরিচালনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho