1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬৩৯ Time View

কাজী ওহিদ- মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে-
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপির কর্তৃক প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ০৪ জুন শনিবার সকাল ১০ টায় মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুকসুদপুর ঈদগাহ সুপার মার্কেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু, সদস্য মোঃ হুজ্জাত হোসেন লিটু, দিগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগির হোসেন, মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মারজান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার বিপ্লব ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ নিভেল মিয়া প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী
লীগের যুগ্ম সম্পাদক এম,মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, ত্রান ও সমাজ কল্যাণ সম্পদক হায়দার হোসেন, ধর্ম সম্পাদক সফিকুজ্জামান সবুজ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,
সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপনফ,পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নাইমুল হাকিম জুম্মান, সাধারন সম্পাদক লুৎফর হোসেন মোল্যা,যুগ্ম সম্পাদক শাহিনুজ্জামান শাহীন সহ উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীল এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমানেশে বক্তারা বলেন,বাংলাদেশ আওয়ামী
লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি”র প্রাণনাশের হুমকি ৭৫ এর ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ড বিএনপি জামাত সংঘঠিত করেছিল। মাননীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন ধারাকে বিঘ্ন সৃষ্টি করার লক্ষে বিএনপি জামাত দেশের মধ্যে অরাজকতা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে পায়তারা করছে। বক্তারা আরোও বলেন তাদেরকে আর এক বিন্দুও ছাড় দেয়া হবেনা। মুকসুদপুরের মাটিতে জামাত বিএনপি কোন সভা সমাবেশ করতে দেয়া হবেনা বলেও ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho