1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

কাশিয়ানী উপজেলা আ. লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬৬২ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী।

আজ রোববার (৫ জুন) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনের শত শত নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

পরে রামদিয়া আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন। এ সময় তিনি বলেন, জনৈক কানন বালা গাইনের সাথে জায়গা-জমি নিয়ে রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজের সঙ্গে দ্বন্দ রয়েছে। সেখানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ কানন বালা গাইনের জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেন। জায়গার পরিমাপ মেনে নিতে না পেরে কানন বালা গাইন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। যার সঙ্গে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। ওই সংবাদে আমাকে সংখ্যালঘূ নির্যাতন এবং ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান মিয়া, হাতিয়ারা ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস, যুবলীগের আহবায়ক মো. আমিরুজ্জামান, ছাত্রলীগ নেতা আজাদ হোসেন মৃধা, ঠাকুর বাড়ির শ্রীশ্রী পদ্মনভ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho