1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস -২০২২ পালিত

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫৬৬ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“শেখ হাসিনার বাংলাদেশ– পরিচ্ছন্ন পরিবেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার (৫ জুন) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শহরের ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশবান্ধব একটি ফলজ গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান, উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব খানম সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho