1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রধানমন্ত্রী ও শেখ সেলিমের চাচা শেখ রকিবকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭৩৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে (নারিকেল গাছ প্রতীকে) সমর্থন জানিয়ে এবার গোপালগঞ্জ পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র পদে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী লিয়াকত আলী (লেকু)।

আজ রোববার (১২ জুন) বিকালে গোপালগঞ্জের মোহাম্মদপাড়ায় নিজ বাড়ী “জাহানারা গার্ডেন” – এ বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনকে (নারিকেল গাছ প্রতীকে) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সদ্য সাবেক মেয়র কাজী লিয়াকত আলী (লেকু) বলেন, জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবং গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের দিকনির্দেশনায় তিনি পৌরসভা নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। এ সময় তিনি তার কর্মী-সমর্থকদেরকে শেখ রকিব হোসেনের পক্ষে কাজ করার এবং ভোট প্রদানের আহবান জানান।

এ সময় মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনের বড় ভাই শেখ কবীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র ইলিয়াছ হোসেন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী জিন্নাত আলী, সদর উপজেলা আ. লীগের সহ-সভাপতি আবু সাইদ সিদ্দিকি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী ও সমর্থক সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho