1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫৬৩ Time View

কে, এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু”।।

এ প্রতিপাদ্যে আজ শনিবার (২৫ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ নাজমুন নাহার, একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, বীরমুক্তি যোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ জেলা-উপজেলায় অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
উপস্থিত ছিলেন।

পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর শুভ উদ্বোধনের অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সকলে সরাসরি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho