1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জে গণটিকা কার্যক্রম পরিদর্শনে ডিসি শাহিদা সুলতানা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭০ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃকরোনা (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি অর্থায়নে

দেশের মানুষকে সুরক্ষা দিতে চলতি বছরের গত ৭ আগস্ট দেশ জুড়ে একযোগে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ প্রদান সম্পন্ন হয়।

আজ ৭ সেপ্টেম্বর গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে দেশ জুড়ে করোনা (কোভিড-১৯) প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের ৫ উপজেলায় একযোগে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী চলমান এ টিকা প্রদান কার্যক্রমে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নিবন্ধনকৃত নারী ও পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলো অনেকটা তৎপর।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা কোটালীপাড়া পৌরসভা, আমতলী ও হিরণ ইউনিয়ন সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত কুমার বৈদ্য সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও নিবন্ধন করে টিকা গ্রহণকারী নারী ও পুরুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho