1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রোমানের পথসভা

  • Update Time : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩১ Time View

শহিদুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার- প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন।

তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা শেখ রোমান নির্বাচনী পথসভা করেছেন। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রতি আগাম বার্তা দেওয়ার জন্য কর্মীদের নিয়ে শোভাযাত্রা করছেন শেখ রোমান।

শনিবার (২৫ সেপ্টেম্বর ) বিকালে কাঠি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে কাঠি বাজারে এসে পথ সভা করেন তিনি। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রোমান বলেন, “আমার পক্ষে কাঠি ইউনিয়নের সাধারন জনগণ আছে। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে কাঠি ইউনিয়নের সার্বিক উন্নয়নের কাজ নিরলসভাবে করে যাবো।”

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে তিনি বলেন, বিগত দিনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেন নি। এলাকার রাস্তা-ঘাটেরও তেমন উন্নয়ন করেন নি। আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখি, মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি আপনাদের নিকট সেই সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেও আমি আপনাদের নিকট দোয়া চাইছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho