1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি এস.এম. এমদাদুল হক – এর শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৬১৯ Time View

কাজী সেলিম নয়ন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হক।

আজ বুধবার (৬ অক্টোবর) বিকাল পৌনে ৫ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, সহকারী জজ মো.নাজমুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, ওসি (তদন্ত) তন্ময়, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হক সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে মাননীয় বিচারপতি গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে সেখানে তাকে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শফিকুর ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল মাননীয় বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho