1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সুনীল: জুলকদর পরিষদ জয়ী

  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬৮৭ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২১—২০২২) নির্বাচনে সুনীল—জুলকদর পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে নির্বাচন পরবর্তী ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোট ২০৩ জন সদস্যের মধ্যে ২০১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ্যাড. সুনীল কুমার দাস ১১০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. রবিউল আলম ৮১ ভোট পেয়েছেন। আলহাজ্ব এ্যাড. এম. জুলকদর রহমান ১৭১ ভোট পেয়ে ৪র্থ বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাড. সরদার মোহাম্মদ মহব্বত আলী ২৭ ভোট পেয়েছেন।

এছাড়া সহ—সভাপতি পদে এ্যাড. শামচুন্নাহার এবং এ্যাড.মো. মঈনুল হাসান মৃধা।

সহ—সাধারণ সম্পাদক পদে এ্যাড. আবুল হাসানাত (পাভেল) এবং এ্যাড. কানাই লাল রায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে উত্তম মন্ডল, ফারুক আহমেদ, তানভীর আহমেদ, সোহাগ সমাজদার ও ইকবাল হোসেন নির্বাচিত হন।

এছাড়া লাইব্রেরী সম্পাদক পদে নাজির হোসেন সমাজদার ও হিসাব—পরীক্ষণ পদে মোহাম্মদ কলিমুল্লাহ, নাবিল আহমেদ, মো. আবু সুফিয়ান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho