1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগ মনোনীত ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীর শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৫৭১ Time View

কাজী সেলিম নয়ন, গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পিরোজপুর জেলার, নাজিরপুর উপজেলার ৪নং দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশুতোষ ব্যাপারী, ৫নং শাখারীকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান গাউস এবং ৮নং শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী উত্তম মৈত্র।

আজ বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর সকলে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ সন্যাসী, নাজিরপুর উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন খান, সহ-সভাপতি আফজাল হোসেন, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, ৪নং দীর্ঘা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র হালদার, ৫নং শাখারী কাঠি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুমন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী উজ্জ্বল মন্ডল গোবিন্দ সহ আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে সমাধিসৌধ প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থী আমাদের প্রতিবেদককে, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতের ন্যায় এবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেবক হিসেবে এলাকার জনগণের জন্য নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন”। এছাড়া ইউপি চেয়ারম্যান পদে তাদেরকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলীয় নেতাকর্মী সহ এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho