1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয়ের মাসিক সভা

  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৭৩৩ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয়ের মাসিক সভা অক্টোবর /২১ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয়ের মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় জেলা উন্নয়ন সমন্বয়ের মাসিক সভায় জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আজিজ আল মামুন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দেদারুল ইসলাম, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় কমিটির সভাপতি শাহিদা সুলতানা সরকারি অর্থ অপচয় রোধ ও জনদুর্ভোগ কমাতে কমিটির সকল সদস্যদেরকে সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho