1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি ‎আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎ মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

কাশিয়ানীতে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের দরপত্রের লটারির ড্র অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫৮৭ Time View

শহীদুল আলম মুন্না:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের দরপত্র জমাদানকারী ঠিকাদারদের মধ্যে লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ প্রকল্পের দরপত্রের লটারি ড্র অনুষ্ঠিত হয়। এ আবাসন নির্মাণ প্রকল্পে ১০৭ টি ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্র জমা দেন, বাছাইকৃত ৯৩ টি ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে দরপত্রের লটারি ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে এ প্রকল্প কাজের দায়িত্ব পান তাশা কনেক্টাকশন ভাটিলক্ষ্মীপুর ফরিদপুর।
প্রকল্পের সভাপতি ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, এ আবাসন প্রকল্পের আওতায় উপজেলার ১২ টি ইউনিয়নে ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়িতে ১ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে বারোটি একতলা ভবন নির্মাণ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মুহাম্মদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, সমাজ সেবা কর্মকর্তা এম এম ওয়াহেদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্নাসহ ঠিকাদারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho