1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস রেলি ও আলোচনা সভা মুকসুদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুজা মণ্ডপসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন দরিদ্র এক পরিবার গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত গোপালগঞ্জে মুসলিম মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে হিন্দু পরিবার ভিটে ছাড়া গোপালগঞ্জে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্তি দিবস

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৮ Time View

৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্তি দিবস

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ঘাঘর, কুরপালা, কাগডাঙ্গা-গোপালপুর যুদ্ধের মধ্যদিয়ে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার কোটালীপাড়া নামক জনপদ টি পাক হানাদার মুক্ত হয়। সে যুদ্ধে বিখ্যাত হেমায়েত বাহিনীর প্রায় চারশত যোদ্ধা দখলদার পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেন। তাদের মধ্যে সিরাজুল ইসলাম খান গুরুতর আহত হন। অন্য দিকে পাকহানাদারদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস এবং মিলিশিয়া বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয়। লড়াইয়ে টিকতে না পেরে বেশিরভাগ দোসর পালিয়ে যায় এবং বাকীরা আত্মসমর্পন করে। মহান স্বাধীনতা যুদ্ধে জাতীসত্বার চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে কোটালীপাড়া বিজয়ের এই দিনটিকে কোটালীপাড়া মুক্ত দিবস হিসেবে সেই থেকে স্মরণ করে আসছে হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এর আগে রামশীল, সিকির বাজার, নাগরা-হরিনাহাটি, কুশলা সহ বিভিন্ন এলাকায় পাক বাহিনীর সাথে হেমায়েত বাহিনীর গেরিলা যোদ্ধাদের ছোট বড় একাধিক যুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে বাহিনী প্রেধান হেমায়েত উদ্দিন গুরুতর আহত হয়ে প্রানে বেচে গেলেও ইব্রাহীম, মকবুল, বেলায়েত, গোলাম আলী সহ চার অকুতোভয় সৈনিক শাহাদাৎ বরণ করেন। অপর দিকে পাক সেনাদের অসংখ্য সৈন্য ও এ দেশীয় দোসর হতাহত হয় বলে জানিয়েছেন তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর, মতিয়ার রহমান শেখ সহ একাধিক বীর মুক্তিযোদ্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho