1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন সালিনাবক্স দাখিল মাদ্রাসায় মেধাবীদের সংবর্ধনা, সংস্কৃতি চর্চা আর চড়ুইভাতির উৎসবমুখর আয়োজন মুকসুদপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ মুকসুদপুরে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের পদত্যাগ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত *মানিকগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ: দুই আসামি কারাগারে।* কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুজ্জামান ফারুকীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই ___ ডাঃ কে এম বাবর এমপি

স্পেশাল চিকেন আখনি পোলাও

  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৫৪৪ Time View

ছুটির দিনে সাধারণ কিছু উপকরণেই তৈরি করতে পারেন অসাধারণ মজার চিকেন আখনি পোলাও।

উপকরণ
পোলাও অথবা বাসমতি চাল ১ কেজি,
হাড়সহ মুরগির মাংস ১ কেজি,
পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
রসুনবাটা ১ টেবিল চামচ,
আদাবাটা ৩ টেবিল চামচ,
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
এলাচ ৩ টি
হলুদ এবং মরিচ গুঁড়া ১/২ চা চামচ করে।
তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
টকদই ২০০ গ্রাম,
লবণ পরিমাণমতো,
ঘি বা তেল পরিমাণমতো,
পেঁয়াজ কুঁচি বড় ৪টি।
চিকেন স্টক পরিমাণমত ( ১/২ কেজি চিকেন ১ লিটার পানি দিয়ে সেদ্ধ করে ১/২ লিটার সুপ এর মত স্টক তৈরি করে নিন)।
প্রণালী
প্রথমে চাল ধুয়ে ছড়িয়ে রাখুন। একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে পেঁয়াজ কুঁচি ভেজে তুলে নিন। তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মেখে ঘিয়ের মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষিয়ে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
এবার তেজপাতা, গরম মসলা দিয়ে চিকেন স্টক দিয়ে বলক আনতে হবে। পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।

এবার ২০ মিনিট এর জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। ২০ মিনিট পর একটু নেড়ে কাচা মরিচ এবং ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিন। আরো ৫ মিনিট এভাবে দমে রাখুন।

তৈরি হয়ে গেল স্পেশাল চিকেন আখনি পোলাও। পছন্দমতো সাজিয়ে সালাদসহ গরম গরম পরিবেশন করুন।
চিকেন আখনি পোলাও রান্না করতে চিকেন স্টকই ব্যবহার করতে হবে। আখনির আসল স্বাদ চিকেন স্টক থেকেই আসে। এভাবে মাটন এবং বিফ দিয়েও রান্না করতে পারবেন আখনি পোলাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho