1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন — ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৪০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

” এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন ” — এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
এইচপিভি টিকাদান কার্যক্রমের সভাপতি কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে গোপালগঞ্জ সিভিল সার্জন ও এইচপিভি টিকাদান কার্যক্রমের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে “৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী” এবং “১০ থেকে ১৪” বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। গোপালগঞ্জে পৌরসভা সহ ৫ উপজেলায় সর্বমোট ৬৩,৪৯৮ জন কিশোরীদেরকে মোট ১,৫২২ টি টিকাদান কেন্দ্রে ৪৩৭ জন টিকাদান কর্মী এবং ১,৬৮০ জন স্বেচ্ছাসেবক এক যোগে এ টিকাদান কর্মসূচি পালন করবেন। ১৮ কর্ম দিবসের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্র সমূহে এবং পরবর্তী আট কর্ম দিবসের নিয়মিত ইপিআই স্থায়ী এবং অস্থায়ী টিকা দান কেন্দ্রে কার্যক্রম অনুষ্ঠিত হবে উক্ত ক্যাম্পেইন থেকে টিকা পেতে “www.vaxepi.gov.bd” ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এছাড়াও নিবন্ধনে ব্যর্থ শিক্ষার্থীরা জন্মনিবন্ধনের সনদ নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এক ডোজ টিকার মূল্য প্রায় ৪ হাজার টাকা যা বর্তমান সরকার সম্পূর্ণ বিনামূল্য প্রদান করছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, এ টিকায় তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ১০ থেকে ১৪ বছর বয়সী সুস্থ ও স্বাভাবিক সকল কিশোরীদেরকে এ টিকা দেওয়া হবে। পরিশেষে জেলা প্রশাসক এ কার্যক্রম সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho