1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ। গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নির্মম মৃত্যু মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ মুকসুদপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

জেলা প্রশাসক পদের জন্মদিন:

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৪৫ Time View

ছাতা ও পানির বোতল বিতরণ করলেন রাজৈরের ইউএনও

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ‘জেলা প্রশাসক পদের জন্মদিন’ উপলক্ষে ছাতা ও পানির বোতল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষের মাঝে এগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহাসিনুজ্জান উপস্থিত ছিলেন।

ইতিহাসের বরাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, ২৫২ বছর আগে ১৭৭২ সালের ১৪ই মে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে আধুনিক প্রশাসনের একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিলেন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলা বিহার ও উড়িষ্যার কিছু অংশ নিয়ে সমন্বিতা ব্রিটিশ জেলা ব্যবস্থার সূচনা করেন তিনি। ১৭৭২ সালের ২৮ এপ্রিল দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিন পর ১৪ এপ্রিল ১৪ টি জেলা সৃষ্টি করেন তৎকালীন ওই গভর্নর। এসময় ১৪ জন ইউরোপীয়কে কালেক্টর পদে নিয়োগ দেন তিনি। নানা পরীক্ষা নিরীক্ষা এবং সংস্কার করার পর কালেক্টর পদটি ‘জেলা প্রশাসক’ অভিধায় অভিষিক্ত। জেলা প্রশাসকের কার্যালয়ের নামে কালেক্টরেট শব্দটি কালেক্টর পদের স্মৃতি, ঐতিহ্য ও অস্তিত্ব বহন করে চলেছে। ১৪ই মে জেলা প্রশাসক তথা কালেক্টর পদের জন্মদিন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক পদের জন্মদিন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আমগ্রাম, ভেন্নাবাড়ী, নয়ানগর, শানের পাড়, থানার মোড়, ইশিবপুর, টেকেরহাট সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও পানির বোতল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho