1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে প্রেস কনফারেন্সে মাদক নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ২ কোটি টাকার মাদক সহ দুই জন গ্রেপ্তার মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ মুকসুদপুরে এসজে স্কুলের অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনে মৃত্যু নয় খেলাধুলায় জীবন জয়, হাতে হাতে ব্যাট-বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ।

সংস্কার না হলে হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে – জামায়াত সেক্রেটারী গোলাম পরোয়ার

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ Time View

সংস্কার না হলে হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে – জামায়াত সেক্রেটারী গোলাম পরোয়ার

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১০ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠণ করা হয়েছিল, তারা ১৫ জানুয়ারীর মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দিবেন। সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে। অনেকেই বলছে, সংস্কার দরকার নেই, সেটা সঠিক না। কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে। তাহলে এতো রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারী এসব সংস্কার করে নির্বাচন দিন।

সোমবার (১৩ জানুয়ারী) বিকালে বাংলাদেশ জামায়েত ইসলামী মাদারীপুর জেলা শাখার আয়োজনে শকুনি লেকপাড় মুক্তমঞ্চে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সব ধরণের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি অনেক নেতা-কর্মীকের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাড় করানো হবে। এখন তার জন্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তাকে ভারত বাঁচাতে পারবে না।

গোলাম পরোয়ার বলেন, ৫ আগষ্ট বাংলাদেশের চতুর দিক থেকে কোটি কোটি মানুষ জনতার ঢল যখন গণভবনের দিকে আসতে লাগলো তখন আমরা কারাগারে ছিলাম। কিছুক্ষণ পড়ে টেলিভিশনের পর্দায় দেখি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছে। তখন একজন আরেকজনকে জড়িয়ে ধরে কেদে ফেলে। কেউ সিজদায় পড়ে যান আল্লাহর শুকরিয়া আদায় করতে। শেখ হাসিনা বিদায়ের চারদিন আগে জামায়েতকে নিষিদ্ধ করে, পাঁচদিন পড়ে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। আর জামায়েত ইসলামীকে আল্লাহ উচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন।

এ সময় বাংলাদেশ জামায়েত ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ফরিদপুর সহকারী অঞ্চল পরিচালক দেলোয়ার হোসাইন, শরীয়তপুর জেলা আমির মাওলানা আঃ রব হাসেমী, মাদারীপুর জেলার সাবেক আমির ও ফরিদপুর অঞ্চল কমিটির সদস্য মাওলানা আব্দুস ছোবাহান খান, সদর উপজেলা আমির হুমায়ুন কবির, কালকিনি উপজেলা আমির এনামুল হক, শিবচর উপজেলা আমির সরোয়ার হোসাইনসহ বাংলাদেশ জামায়েত ইসলামীর বিভিন্ন জেলা ও উপজেলার নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho