1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

লিবিয়ায় গেম ঘরে লাশের তালিকায় যোগ হল মাদারীপুরের রাকিব লাশ 

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৬ Time View

লিবিয়ায় গেম ঘরে লাশের তালিকায় যোগ হল মাদারীপুরের রাকিব লাশ 

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:  

সুখের স্বপ্ন ধরতে গিয়ে দালাল চক্রের হাতে পরে অবৈধভাবে ইটালীর উদ্দেশ্যে পাড়ি দিয়ে কথিত গেম ঘর ও মাফিয়ার নির্যাতনে কত যুবক লাশে পরিণত হয়েছে তার কোন হিসাব নেই। এবার সেই কথিত গেম ঘরে লাশের তালিকায় নাম উঠল মাদারীপুরের রাকিবের নাম। পরিবারের অভিযোগ লিবিয়ায় গেম ঘরে নির্মম নির্যাতনে মারা গেছে রাকিব। দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন রাকিব। দীর্ঘ তিন বছর লিবিয়ার গেম ঘরে দালাল চক্রের ভয়াবহ অমানবিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে মারা গেছে বলে খবর পেয়েছে তার পরিবার। সেই খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে গেছে বাবা-মা, ভাই-বোনসহ পাড়া প্রতিবেশীরা। এদিকে প্রশাসন থেকে আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে রাকিব মহাজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। রাকিব মহাজন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে। 

নিহত রাকিবের পরিবারের সাথে আলাপ করে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মৃত ফটিক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়ে রাকিব মহাজন। জাহাঙ্গীর মৃধা তার আত্মীয় শরীয়তপুরের পালং থানার ধানুকা ইউনিয়নের ছোট বিনোদপুর গ্রামের সোহাগ মাতুব্বরের মাধ্যমে ২৭ লাখ টাকায় ইতালিতে পৌছে দেয়ার চুক্তি করে। সে মতে ২৭ লাখ টাকা দিয়ে তিন বছর আগে রাকিব পাড়ি জমান লিবিয়া। তবে লিবিয়ার নেয়ার পরে গেম ঘরে রেখে আরো টাকার জন্যে নির্যাতন চালাতে থাকে সোহাগ মাতুব্বর। পরে রাকিবের পিতা নাজিম উদ্দিন মহাজন ধার-দেনা করে আরো ৫ লাখ টাকা দেন সোহাগকে। কিন্তু তাতেও কাজ হয়নি। লিবিয়ায় দুই বছর চার মাস অসহ্য যন্ত্রণা-নির্যাতন সহ্য করে অবশেষে সোহাগের গেম ঘর থেকে বেরিয়ে আরেক দালাল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাক্ষমন্দী গ্রামের মাজেদ খলিফাকে ধরে রাকিবের পরিবার। তাকেও ৮ মাস আগে ১৫ লাখ টাকা দেয় গেম করার জন্যে। কিন্তু তিনিও টাকা নিয়ে গেম ঘরেই নির্যাতন চালায় সোহাগকে। এক পর্যায়ে রাকিব গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় রাকিবের। তার মৃত্যুর খবর পরিবারকে দালাল মাজেদ খলিফাই রাকিবের পরিবারকে জানান। দেন প্রাণহীন দেহের কয়েকটি ছবি-ভিডিও। এতে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারসহ এলাকাবাসীর মধ্যে।

এব্যাপারে নিহত রাকিবের পিতা নাজিম উদ্দিন মহাজন জানান, ‘দফায় দফায় টাকা দিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। এ পর্যন্ত সোহাগ আর মাজেদকে ৪৫ লাখ টাকা দিয়েছি। তারপরে এখন আমার ছেলের মৃত্যুর খবর শুনতে হলো। আমার ছেলেকে না খাইয়ে ও নির্যাতন করে মেরে ফেলছে। কয়েকদিন আগেও আমার ছেলে ভিডিওতে তার নির্যাতনের কথা বলেছে আর বাচাঁর জন্যে আকুতি করেছে। কিন্তু আমার ছেলেকে বাচাতে পারলাম না।’

এভাবে দালাল চক্রের কারণে উঠতি বয়সী রাকিরের মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী। তারা দোষীদের বিচার দাবী করেন। সেই সাথে রাকিবের মরদেহ দেশে আনারও দাবী করেন। নিহতের ছোট চাচা শাহজালাল মহাজন বলেন, ‘নির্যাতন করে আমার ভাতিজাকে হত্যা করেছে। এখন দালালরা বলে অসুস্থ্য হয়ে রাকিব মারা গেছে। আমরা এ হত্যার বিচার চাই। এভাবে যেন আর কোন মায়ের বুঁক খালি হতে না হয়।’

অভিযুক্ত স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধা বলেন, আমার ভায়রা সোহাগ বিধায় আমাকে জড়ানো হচ্ছে। কেউ বলতে পারবে না যে, আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি। আর ওই ছেলে অসুস্থ্য হয়ে লিবিয়ায় মারা গেছে। আমার ভায়রা বরং সেখানে রাকিবকে চিকিৎসা করিয়েছে। এর বেশি কিছু জানি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho