1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “ রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ 

কাশিয়ানীতে ইফতার মাহফিল ও আলোচনা সভা কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৪৭ Time View

কাশিয়ানীতে ইফতার মাহফিল ও আলোচনা সভা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ (শনিবার) পড়ন্ত বেলায় উপজেলার ভাটিয়াপাড়া এস বি টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
এ অনুষ্ঠানে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আব্দুল মান্নান খাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা তাসলিম হুসাইন সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি এ্যাড, মিজানুর রহমান, জেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্লা, জেলা জামায়াতের কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশের খেলাফত মজলিস এর উপজেলা সভাপতি মুফতি ইমরান হোসেন, জামায়াতে নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।
এছাড়াও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়েদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্নাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের জামায়াতে ইসলাম, বাংলাদেশের খেলা প্রথম মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho