1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

কোটালীপাড়ায় কাভার্ড ভ্যানে প্রান কেড়ে নিলো ৩ ছাত্রের

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬৪১ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ ২৮ মার্চ, সকালে কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। ২৮ মার্চ,
সোমবার সকাল ৯টায় কোটালীপাড়ার উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় : রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।
নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যূরালের কাছে বিপরীতমুখি একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে নিহত হন। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho