1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

ওয়ারিশ পরিচয়ে মুক্তিযোদ্ধার ভাতা তুলছেন কথিত বোন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৬৪৮ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
ওয়ারিশ পরিচয়ে ‘কথিত’ বোন সেজে শহীদ বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা তুলছেন মোসা. মুন্না বেগম নামে এক নারী।

এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে।

ভাতা বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে একটি লিখিত অভিযোগ করেছেন মো. লিয়াকত আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা।

অভিযোগে জানা গেছে, উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত হাছেন আলী সরদারের ছেলে ইউনুস আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হন। ইউনুসের নাম শহীদ মুক্তিযোদ্ধার গেজেটে প্রকাশিত হয়। এরপর থেকে শহীদ মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা তাঁর একমাত্র ওয়ারিশ মাতা গোলজান বেগম ভোগ করেন। এরই মধ্যে গোলজান বেগম একই গ্রামের ধলাই খাঁ নামে এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সংসারে গোলজানের গর্ভে মুন্না নামে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সে সন্তান রেখে তিনি মারা যান। শহীদ বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলীর আর কোন ওয়ারিশ জীবিত না থাকায় পরবর্তীতে ভাতা বন্ধ হয়ে যায়। এ সুযোগে মুন্না বেগম নিজেকে ইউনুস আলীর ওয়ারিশ (বোন) পরিচয় দিয়ে মোটা অংকের টাকার বিনিময় সংশ্লিষ্ট দপ্তরের অসাধু চক্রকে ম্যানেজ করে নিজের নামে ভাতা চালু করেন। মোসা. মুন্না বেগমের জাতীয় পরিচয়পত্রে (৯১১৭৯২১০২১) পিতার নাম ধলাই খাঁ, গ্রাম-খলিশাখালী, ওয়ার্ড নং ৭, ভোটার নং-৩৫০৪৬৬৪৯৩৮২ লেখা রয়েছে। তবুও তিনি হাছেন আলী সরদারের মেয়ে পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার সুবিধা ভোগ করছেন।
অভিযোগকারী লিয়াকত আলী বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ভুয়া ওয়ারিশ পরিচয় দিয়ে মুন্না বেগম ভাতা উত্তোলন করে আসছেন। কিন্তু ইউনুসের কোন ওয়ারিশ বেঁচে নেই। সে ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার টাকা তুলে খাচ্ছেন। তাই একে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মোসা. মুন্না বেগমের সাথে কথা হলে তিনি শহীদ বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলীর ওয়ারিশ হিসেবে ভাতা পাচ্ছেন দাবি করে বলেন, ‘আমি হাছেন আলী সরদারে মেয়ে। কিন্তু ছোট বেলা ধলাই খাঁকে বাবা বলে ডাকতাম। সেই হিসেবে জাতীয় পরিচয়পত্রে ভুলক্রমে পিতার নাম ধলাই খাঁ লেখা হয়েছে।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho