1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়ায় শখের ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ Time View

কোটালীপাড়ায় শখের ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ(১৩ জানুয়ারি) মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।
তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
আজ সকালে তিনি শখ করে তার ভাইয়ের ইজিবাইকটি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ তিনি রাস্তার পাশের একটি খালে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি প্রবাসী কাশেম শখ করে  ইজিবাইকটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গিয়ে কাশেম মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho