1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ Time View

মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার
পদত্যাগ

মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুরের পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল মোল্লা, সহসভাপতি মহাসিন মিয়া দুলাল, কামাল হোসেন ও মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সাহা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে
কামাল হোসেন জানান, আমরা মুকসুদপুর উপজেলার পশারগাতী আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডে বিভিন্ন দায়িত্বে ছিলাম।

আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি।

আজ ১৩/০১/২০২৬ তারিখ থেকে আমাদের সাথে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই। আমরা আর কখনো আওয়ামীলীগের রাজনীতি করবো না।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho