1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গুজব – অপপ্রচার ও সমসাময়িক বিষয়ের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত আলোর পথের দিগনগর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার প্রদান গোপালগঞ্জে এক পাট ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান অণুগল্প: দেয়াল -শরিফুল রোমান কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন

  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১০৯০ Time View

কে এম সাইফুর রহমান, শহিদুল ইসলাম শহিদ ঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মহিউদ্দিন সিকদারের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগষ্ট বন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন সহ কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা-উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী বেরিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho