1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ ওষুধ প্রশাসনের অবহেলায় চলছে অসংখ্য নীতিমালা বিহীন ফার্মেসী

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ Time View

গোপালগঞ্জ ওষুধ প্রশাসনের অবহেলায় চলছে অসংখ্য নীতিমালা বিহীন ফার্মেসী

নিজস্ব প্রতিনিধি :

গোপালগঞ্জ ওষুধ প্রশাসনের অবহেলায় জেলার বিভিন্ন স্থানে অসংখ্য ব্যাবসায়ী কোনো নীতিমালা না মেনেই ফার্মেসী চালাচ্ছে। এসব ফার্মেসীগুলোতে সাইনবোর্ড টানানো হয়না, ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় না, ভাউচার দেওয়া হয় না, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা হয়, ফার্মাসিস্ট ছাড়া দোকান চালানো হয় এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শ মোতাবেক রোগীদের কাছে ওষুধ বিক্রি করা হয়। নীতিমালা না মানায় চরম ভোগান্তির শিকার হচ্ছে ক্রেতারা। প্রতারিত হওয়ার পরেও কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগও করতে পারছেন না। এসব ফার্মেসীতে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে বারবার সংশোধন করা হবে বলে অসাধু ফার্মেসী মালিকরা আশ্বাস দিলেও তারা তা করেন না।
জেলার মুকসুদপুর উপজেলার উজানি বাজারে গিয়ে দেখা গেছে রুবেল মোল্লা নামে এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে বড় একটি ফার্মেসী পরিচালনা করছেন। তার দোকানে কোনো সাইনবোর্ড নেই। ভাঙ্গাচোরা টিনের ঘরে কোনো নীতিমালা না মেনেই তিনি ফার্মেসী পরিচালনা করছেন। তাকে বারবার সতর্ক করা হলেও তিনি নীতিমালা মোতাবেক ফার্মেসী পরিচালনা করতে আগ্রহী নন। ওই দোকানটিতে প্রতিদিন বিশ হাজার টাকার ওপরে ওষুধ বিক্রয় হয় বলে তথ্যানুসন্ধানে জানা গেছে। এদিকে সদর উপজেলার রঘুনাথপুর, সোনাকুড়, সিলনা, সাতপাড় সহ বিভিন্ন এলাকায় নীতিমালা না মেনে ফার্মেসী পরিচালনা করছে অসাধু ব্যবসায়ীরা। সরেজমিনে গিয়ে জেলার বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ ফার্মেসীর সন্ধান পাওয়া যায়। ওষুধ প্রশাসন অজ্ঞাত কারণে এসব অবৈধ ফার্মেসীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না।

এ ব্যাপারে গোপালগঞ্জ ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক বিথী রানী মন্ডলের সাথে আলাপ করা হলে তিনি বলেন জনবলসহ ভেহিকেল সংকট এবং জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়হীনতার কারনে অবৈধ ফার্মেসীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho