1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ Time View

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যাবে না। টাকার চেয়েও এটি অনেক বেশি মর্যাদার। শিক্ষার্থীদের এই প্রাপ্তি আমাদের বিশ্বব্যিালয়ের জন্য ইতিবাচক বার্তা বয়ে নিয়ে এসেছে। ফেলোশিপপ্রাপ্ত এই ৩২জন শিক্ষার্থীই আমাদের বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করতে পারে। তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যায়কে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছি।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আগামীতে আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের মুখ আরো উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho