1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ Time View

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

নিজস্ব সংবাদদাতাঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামী লীগের আরও এক নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতা হলেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ লাবলু শেখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোঃ লাবলু শেখ জানান, তিনি আছমত শেখের ছেলে। তার বাড়ি লোহাইড় গ্রামে, উপজেলা. মুকসুদপুর, জেলা. গোপালগঞ্জ।

তিনি দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছেন।

তিনি আরও বলেন, “আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে আমি আর কখনো রাজনীতির সাথে জড়িত হবো না।”
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho